শিরোনাম
নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার  রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেড নামে দুটি স্টিল মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার, অফিস সহকারী মো. রাকিবুল ইসলাম এবং রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান বলেন, পরিবেশ দূষণের দায়ে আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অন্যান্য যেসব স্টিল মিল পরিবেশ দূষণ করছে, তাদের জন্যও এটি সতর্কবার্তা।

এদিকে স্থানীয় বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ, স্টিল মিল দুটি থেকে নির্গত কালো ধোঁয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। কারখানা থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরাও ভোগান্তিতে পড়ছেন।

তাদের অভিযোগ, ধোঁয়ার কারণে আশপাশের পোশাক কারখানাগুলোর স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে। কখনো কখনো ধোঁয়ার কারণে কারখানার অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে আগুন লাগার আশঙ্কায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে কর্মস্থলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিল্পকারখানা গড়ে ওঠার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। স্টিল মিলগুলোর কালো ধোঁয়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

তাদের দাবি, শুধু জরিমানা করে অভিযান শেষ করলেই হবে না। কারখানাগুলো পরিবেশগত বিধিমালা মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে কালো ধোঁয়া নির্গমন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী উদ্যোগ কামনা করেছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com
26 November 2026

রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com