শিরোনাম
কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল, জাল দলিল তৈরি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের এলাকায় কোম্পানিটির সামনে দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাগবের এলাকার ভুক্তভোগী কৃষকরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ আরও অনেকে।

এ সময় বিক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। অনেকের জমি জাল দলিল তৈরি করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

কৃষকদের দাবি, তাদের জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। কেউ জমিতে যেতে চাইলে নানা ধরনের বাধা ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জমির মালিক হয়েও নিজেদের সম্পত্তি ভোগদখল করতে না পেরে তারা চরম বিপাকে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাপ-দাদার পৈতৃক সম্পত্তি হারিয়ে অনেক কৃষক পরিবার অসহায় হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললেও তারা ন্যায়বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা যাচাই করে ভুক্তভোগীদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচি থেকে কৃষকরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল তৈরির অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের জমি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, জমিতে প্রবেশের অধিকার নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তারা নিজেদের জমি ফিরে পাওয়া এবং হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তবে এ বিষয়ে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com
26 November 2026

রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com