সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

আজ ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে উদযাপন করছেন লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা।সকালে থেকেই হিন্দু গৃহস্থ পরিবারের নারীরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলেন। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় পূজা, প্রদীপ প্রজ্বলন, ধূপ-ধুনা ও আরতির ধ্বনি। প্রতিটি ঘর, মন্দির ও পাড়া-মহল্লা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে।

ঠাকুরগাঁও জেলা সহ দেশের বিভিন্ন জেলায় আজ ছিল উৎসবের আমেজ। অনেক জায়গায় পূজা শেষে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত, আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।

স্থানীয় এক পূজারি বলেন, “মা লক্ষ্মী পরিশ্রমী ও সৎ মানুষের ঘরেই অবস্থান করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয়—ধন নয়, সততা ও শান্তিই জীবনের আসল সম্পদ।”লক্ষ্মী পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন নানা বয়সের মানুষ।সব মিলিয়ে আজকের দিনটি ভক্তি, সৌন্দর্য ও আলোর উৎসবে পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি — এই কামনাই সকলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর