শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

Reporter Name / ১১৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় আলহাজ আলী (৪৮) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ আলী উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী মহেশপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা রেলগেট অতিক্রম করার সময় আলহাজ আলী রেললাইন ধরে হাঁটছিলেন। হঠাৎ ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

 

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন, ফলে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিয়ে যান।

 

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনাটিকে কেন্দ্র করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর