সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি পালন

Reporter Name / ৯৬ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু লক্ষ্মীপুর ঘেকে

নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের পর জেলা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে অবরোধ কর্মসূচি পালন করে শেষ হয়।

 

কর্মসূচিতে বক্তব্য দেন হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জাস্টিস ফর জুলাইয়ের সদস্য সচিব ইয়াসির আরাফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ হাজার হাজার আন্দোলনকারী। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

জেলা শহর মাইজদীতে এক ঘণ্টার অবরোধ কর্মসূচির কারণে নোয়াখালী–কুমিল্লা, নোয়াখালী–ফেনী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধের ফলে ওই সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

 

এ সময় বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এই দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক। নোয়াখালী শুধুমাত্র একটি জেলা নয়, এটি একটি ঐতিহ্যবাহী জনপদ। যা প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে অনেক আগেই বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। নোয়াখালী বিভাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাষ্ট্র যদি আঞ্চলিক স্বার্থে এর ভাষা বোঝে তবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। নোয়াখালী গুনী জনদের বসতবাড়ি রয়েছে তাই দাবী মোদের একটাই নোয়াখালী বিভাগ চাই এখানে বাংলার রুপকার সিরাজুল ইসলাম দাদা ভাইর বাড়ি নোয়াখালী সাবেক কয়েক বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি বৃহত্তম নোয়াখালী। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক

আ স ম আব্দুর রব সাহেবের বাড়ি বৃহত্তর নোয়াখালী। কমরেড তোহা সাহেবের বাড়ি বৃহত্তর নোয়াখালী মুসলিম লীগের জমির আলীর বাড়ি  বৃহত্তর নোয়াখালী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়ি  নোয়াখালী, তাই সবার দাবী নোয়াখালী বিভাগ চাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর