শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

সরকারি ভাতা ও আর্থিক অনুদান দেওয়ার কথা বলে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বৃদ্ধার প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই বোন হলেন শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়ার মৃত ওবেজ প্রামাণিকের মেয়ে কাজলী বেগম ও রমিছা বেগম। এ ঘটনায় দুপুরে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, এনআইডি সংশোধনের কাজে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে যান দুই বোন। সেখানে পৌঁছানোর পর দুই যুবক তাদের পথরোধ করে নিজেদের একটি স্বনামধন্য দাতব্য সংস্থার প্রতিনিধি পরিচয় দেয়। তারা জানায়, অসহায় ও দুস্থদের মধ্যে ৭ হাজার টাকা করে নগদ অনুদান দেওয়া হচ্ছে।

একপর্যায়ে প্রতারকরা কৌশলে তাদের জানায়, অনুদান পেতে হলে নিজেদের অসহায় প্রমাণ করতে হবে। এ জন্য শরীরে থাকা স্বর্ণালঙ্কার খুলে রাখার পরামর্শ দেয় তারা। তাদের কথায় বিশ্বাস করে রমিছা বেগম গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন খুলে দেন।

পরে প্রতারকরা দুই বোনকে কোর্টপাড়া সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে ‘অফিসারের কাছ থেকে নগদ টাকা নিয়ে আসছি’ বলে চলে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা ফিরে না আসায় প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী কাজলী বেগম বলেন, “আমাদের সরলতার সুযোগ নিয়ে টাকা দেওয়ার কথা বলে স্বর্ণের চেইনটি নিয়ে পালিয়ে গেছে। এমন প্রতারণার শিকার আমরা আগে কখনো হইনি।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ এলাকা সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির আওতায় রয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 September 2026

শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র

www.dainikkagoj.com
10 September 2026

শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র

www.dainikkagoj.com