শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক

সিরাজগঞ্জে মিশুক-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক এসআই নিহত

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

 

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুক-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট ও পুলিশ লাইন আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে। দুর্ঘটনায় নিহত এসআইয়ের নাম পরিমল চন্দ্র ঘোষ (৫৭)। ‌তি‌নি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তি‌নি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এসআই পরিমল পুলিশ লাইন থেকে মোটরসাইকেল যো‌গে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআই পরিমল মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক মিশুক নিয়ে পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর