শিরোনাম
আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত কমলনগরে বিশেষ অভিযানে চোরাই ল্যাপটপসহ আটক ৭ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মেন্দা কালীবাড়ীতে জন্মাষ্টমী উদযাপন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হলেন বীথিকা বিনতে হোসাইন সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিশেষ অভিযানে আটক আরও ৮ রামগড়ে রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

মো. মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে নেমে গেছে। এ ঘটনায় ফিরোজা নামে এক নারী পথচারী আহত হয়েছেন। তবে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অক্ষত রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আবদুল বারী তার গাড়িবহর নিয়ে ঢাকা থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। গাড়িবহরটি কিচক ব্রিজ এলাকায় পৌঁছালে ফিরোজা নামে এক নারী পথচারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি জমি থেকে তুলে রাস্তায় আনার চেষ্টা করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রী বা তার স্ত্রী আহত হননি। তিনি সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় একজন পথচারী আহত হয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 September 2026

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত

www.dainikkagoj.com
04 September 2026

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত

www.dainikkagoj.com