শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

রায়গঞ্জে ৬ লক্ষ টাকা সহ অফিসে ফেরার পথে বিকাশ কর্মী নিখোঁজ

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে নাজমুল হাসান রুবেল নামে এক বিকাশ কর্মী নিখোঁজের ঘটনা ঘটছে।

 

জানাযায়, নিখোঁজ বিকাশ কর্মী নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিখোঁজ রুবেল রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত গতকাল (২৪ আগস্ট রবিবার) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পরে থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার সহকর্মীগন তাকে নানা জায়গায় খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে রাত আনুমানিক ১২ টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।

 

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস সুত্রে জানা যায়, নিখোঁজ কালীন সময়ে তার কাছে নগদ ৬ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল।

 

সোমবার (২৫ আগষ্ট) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তার পাশে একটি বাগানে মোটরসাইকেল ও হেলমেট পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে পুলিশ।

 

এ বিষয়ে ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানান,

উদ্ধারকৃত ওই মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের। মোটরসাইকেল ও হেলমেটের সন্ধান পাওয়া গেলেও বিকাশ কর্মী রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে রায়গঞ্জ থানায় আমাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে গতকাল রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর