সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর ভুট্টাক্ষেত থেকে মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেত থেকে জাইমা খাতুন (৫৫) নামে মানষিক ভারসাম্যহীন ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যক্তা নিহত নারী একই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে সে মানষিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চরসাদিপুর গ্রামের মাঠের মধ্যে ভুট্টাক্ষেতে মুখ বাঁধা অবস্থায় জাইমা খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মরদেহ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, নিহত নারীর পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাস কাটাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটি হত্যা মামলা হিসেবে গণ্য করা হবে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর