শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

সিরাজগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ২৪০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সদর উপজেলাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া খাঁ পাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘাতক স্বামী ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে। নিহত অঞ্জনা খাতুন (৩৫) ওই গ্রামের ইব্রাহিম হোসেন ওরফে বুলেটের স্ত্রী। আটক ইব্রাহিম আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয়দের ধারণা, নেশার টাকার জন্য এ ঘটনা ঘটতে পারে।সোমবার (২৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক সোহাগ হোসাইন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। পরে পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। নেশার টাকার কারণে হত্যাকাণ্ড ঘটেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর