শিরোনাম
অটোরিকশা সহায়তার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার সোনারগাঁওয়ের সুলতানের সিংড়ায় ১৪.৩৭ কোটি টাকায় জামতলী-রাণীনগরহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সেনবাগে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি আবদুর রহিম সরকার সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি রামগতিতে সীমানা বিরোধে হামলা-লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ১১ বদলগাছীতে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ২ খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে ‘নিউ এশিয়ান ফুডস’ নামে একটি বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২০ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্য ও ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানার মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 July 2026

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
20 July 2026

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com