শিরোনাম
অটোরিকশা সহায়তার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার সোনারগাঁওয়ের সুলতানের সিংড়ায় ১৪.৩৭ কোটি টাকায় জামতলী-রাণীনগরহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সেনবাগে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি আবদুর রহিম সরকার সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি রামগতিতে সীমানা বিরোধে হামলা-লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ১১ বদলগাছীতে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ২ খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীন বরণ উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনটি অনুষদের অধীন নয়টি বিভাগে পৃথকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ এবং নতুন বিভাগগুলোর আনুষ্ঠানিক যাত্রায় দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পরিণত হয়।

প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের অনুভূতি, স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বর্তমান শিক্ষার্থীরা তাঁদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান। শিক্ষকরা জ্ঞানচর্চা, গবেষণা, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। এছাড়া রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-আর-রশিদ উপস্থিত থেকে নবীনদের শুভেচ্ছা জানান। বক্তারা উচ্চশিক্ষার লক্ষ্য, গবেষণামনস্কতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক নেতৃত্ব এবং দেশগঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এবারের নবীন বরণ বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ইতোমধ্যে সাতটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ইতিহাস ও প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। নবীন বরণের মধ্য দিয়ে এসব বিভাগের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হলো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষা বিভাগের (জিইডি) কার্যক্রমও শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, নতুন বিভাগ সংযোজনের ফলে উচ্চশিক্ষার নতুন নতুন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক সুযোগ সৃষ্টি হবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে এই সম্প্রসারণ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

নবীন শিক্ষার্থীদের স্বপ্ন, নতুন বিভাগের যাত্রা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রত্যয়ে মুখর এই আয়োজন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বিকাশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 July 2026

নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

www.dainikkagoj.com
20 July 2026

নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

www.dainikkagoj.com