শিরোনাম
অটোরিকশা সহায়তার শর্তে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার সোনারগাঁওয়ের সুলতানের সিংড়ায় ১৪.৩৭ কোটি টাকায় জামতলী-রাণীনগরহাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সেনবাগে মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি আবদুর রহিম সরকার সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম ‘ছিলোনিয়া ইউনিয়ন’ করার দাবিতে গণশুনানি রামগতিতে সীমানা বিরোধে হামলা-লুটপাটের অভিযোগ, নারীসহ আহত ১১ বদলগাছীতে জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেপ্তার ২ খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিকভাবে মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 July 2026

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস

www.dainikkagoj.com
20 July 2026

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস

www.dainikkagoj.com