শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name / ২০০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

ইউসুফ আহমেদ,ভোলা:

গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র‌্যালি এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে র‌্যালিটি এসে একত্রিত হয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

লালমোহন পৌরসভার সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহিন, ডা: মো. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্বরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি, এখনো যারা আহত আছেন তাদরেকে উন্নত চিকিৎসা করার জন্য বর্তমান সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি।

বক্তারা আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে মেজর (অব.)হাফিজ উদ্দিনের হাতকে আরো শক্তিশালী করে এবং বিপুল ভোটে ধানের শীষ প্রতিককে জয়যুক্ত করার জন্য এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদকে ধানের শীষে সর্বোচ্ছ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা এবং পৌরসভার বিএনপি,সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর