শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে তৈয়ব আলী-হারুন- রুহুল আমিন নির্বাচিত

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ জুলাই (শনিবার) লংগদু উপজেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি আলোক প্রিয় চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আবু নাছির, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল ও লংগদু উপজেলা কৃষক দলের আহবায়ক নূরুল হক নূরু সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময়ে আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা কৃষক দলের সভাপতি পদে মোঃ তৈয়ব আলী , সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রুহুল আমিনকে নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর