শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Reporter Name / ৩০৫ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 

 

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি

 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম মিয়া খারিজের জন্য প্রতি আবেদনকারীর কাছ থেকে ১১৭০ টাকা এবং খাজনা দেওয়ার ক্ষেত্রে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত দাবি করছেন। ফলে সেবা নিতে এসে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

সেবা প্রার্থীদের অভিযোগ, সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এছাড়াও দালালচক্র এবং কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

এ বিষয়ে জানতে একাধিকবার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর