শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কুমারখালীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

Reporter Name / ১৭৫ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 

 

কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবাসহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

 

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাড়ী থেকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

 

সে উপজেলার যদুবয়রা ইউনিয়নের যুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে।

 

এলাকাবাসী জানান, সোহেল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরোলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘ কয়েক বছর। ভ্যানচালক বাবা এবং গৃহপরিচারিকা মায়ের সন্তান সোহেল করাত মিলে শ্রমিকের কাজ বাদ দিয়ে শুরু করেন মাদক ব্যবসা। বিগত সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকসহ সোহেলকে আটক করেন এবং জামিনে বের হয়ে পুলিশি ঝমেলা এড়াতে কুষ্টিয়ার স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সোহেলের। স্থানীয় ওই পত্রিকার প্রতিনিধিত্ব বাতিল হলে জি বাংলা নামের ইউটিউব টিভি চ্যানেল নিজেই খুলে শুরু করেন সাংবাদিকতা। জি বাংলার বুম নিয়ে প্রায়শই দেখা যেতো তার সাংবাদিকতার দাপট।

 

সোহেলের এলাকার যদুবয়রা ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হননি। আয়ের কোন উৎস না থাকলেও শুধুমাত্র মাদক ব্যবসা করে বাড়ি করাসহ বিলাসী জীবন যাপন করেন। নিজেকে নিরাপদ রাখতে বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা লাগিয়েছেন সোহেল। সম্প্রতি সোহেলের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানায় স্মারক লিপি প্রদান করেছেন। এলাকাবাসী মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

 

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ১০২ পিচ ইয়াবাসহ সোহেল রানা নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর