শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ময়মনসিংহের তারাকান্দায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়নের পারুলীতলা গ্রামে রক্তাক্ত এক ট্র্যাজেডিতে স্তব্ধ হয়ে গেছে একটি পরিবার ও পুরো গ্রাম। সহোদর ছোট ভাইয়ের হাতেই খুন হয়েছেন তারই বড় ভাই মো: হাসিম উদ্দিন। স্থানীয়দের ভাষায় এমন হৃদয়বিদারক ঘটনা আগে দেখেননি তারা। মো: আমিনুল ইসলাম নামের স্থানীয় একজন বলেন,এই রকম ঘটনা আগে কোনদিন শুনি নাই। আপন এক ভাই তার বড় ভাইরে কেমনে খুন করে।

 

এই ঘটনায় এই খুনির বিচার চাই।সরেজমিনে গিয়ে জানা যায় গত ১৪ই জুলাই সোমবার বিকেল ৫টায় পূর্ব দ্বন্দের জেরে বাড়ি খালি পেয়ে বিবাদী সাইদুল ইসলাম এবং তার স্ত্রী শিউলী আক্তার মিলে দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারধোর করে মো: হাসিম উদ্দিনকে।বিবাদীরা মাথায় এবং সারা শরীরে আঘাত করে।এতে মো: হাসিম উদ্দিনের শরীরের বিভিন্ন অঙ্গে জখম হয়। এসময় আশপাশের মানুষ ছুটে আসলে স্থানীয়রা গুরুতর অবস্তায় মো: আবুল হাসিম কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

হাসপাতালে ভর্তির পর চিকিৎসারত অবস্থায় মো: হাসিম উদ্দিন মারা যায় ভর্তির ৩ দিন পরেই। এলাকার স্থানীয় মো: আব্দুল বারেক বলেন, হাসিম ভাই খুব ভালো মানুষ আছিলো। আমরা এই হত্যাকারীর নিচার চাই। একই এলাকার আনোয়ারা বেগম বলেন সাইদুল একজন খুনী আমরা তার ফাঁসি চাই। নিহত মো: হাসিম উদ্দিন এর দুই বিবাহিত মেয়ে এবং স্ত্রী রয়েছে। মো: হাসিম উদ্দিন এর স্ত্রী জোলেখা খাতুন বলেন আমরা বাড়িতে থাকি না। গার্মেন্টসে চাকরি করি আমরা। আমার স্বামীকে একা পেয়ে সাইদুল মারছে। এই ঘটনার অনেক স্বাক্ষী প্রমাণ আছে। আমরা খুনি সাইদুলের ফাঁসি চাই।

 

এই হৃদয় বিদারক ঘটনায় তারাকান্দা মডেল থানায় একটি মামলা করা হয়েছে। তারাকান্দা মডেল থানার ওসি জানান, এই ঘটনায় আমরা মর্মাহত। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আশা করা যায় খুব দ্রুতই আমরা আসামী সাইদুল ইসলাম এবং দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর