সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগড়ে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার চা দোকানদার 

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ শাহিন (৫৩) নামের এক চা দোকানদারকে গ্রেফতার করে পুলিশ।

 

 

মঙ্গলবার (২২ জুলাই ) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার পাতাছড়া  ইউনিয়নের ৩ নং ওয়ার্ড রসুলপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার  করে।

 

 

গ্রেফতার মোঃ শাহিন, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।

 

 

জানা গেছে,  গ্রেফতার মোঃ শাহিন ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া এলাকার পুরাতন বাসিন্দা।

 

 

ভুক্তভোগী শিশুর বাড়িও রসুলপুর । সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় সে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে। দুপুড়ে শিশুটি ওই মাদরাসার ক্লাস শেষ করে বাড়িতে যাবার সময় স্থানীয় চা  দোকানদার শাহিন তাকে নাতিন বলে ডেকে এনে দোকানে নাস্তা করিয়ে তারপর দোকানের পিছনে নিয়ে যায়। তারপর সুযোগ করে সেই  শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, শিশুটি স্থানীয় মাদরাসায় পড়তে যায়। মাদরাসা থেকে ফেরার সময়   সুযোগে শিশুটিকে একা পেয়ে শাহিন নিজের দোকানের পিছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবক দের জানায়। পরে শিশুটিকে রামগড় হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয় এবং আসামীকে গ্রেফতার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর