সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে ময়মনসিংহ জিলা স্কুলের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

দুর্নীতি ও একদলীয় শাসনই ছিল ৫ আগস্ট স্বৈরাচার পতনের মূল কারণ — প্রেক্ষাপটকে ভিত্তি করে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। তরুণ বিতার্কিকরা তাদের যুক্তি, বিশ্লেষণ এবং মননশীল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করেন। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী সংগ্রাম, গণতন্ত্র ও দেশের ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

 

প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মকে সচেতন, চিন্তাশীল ও নৈতিকভাবে দৃঢ় করে গড়ে তুলতেই এমন আয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর