সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিরাজগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

 

কাগজ ডেক্স:

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১২,র সদস্যরা।

 

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (৯ জুলাই) বুধবার বিকাল ৫:০৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, মোঃ দুলাল ফকির (২৯), পিতা- মোঃ আব্দুর রহিম ফকির, সাং-মন্ডলপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া অফিসার,সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর