সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখার উদ্যোগে

সোমবার (৭জুলাই) বিকেলে কুষ্টিয়া থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।

 

এ সময়ে তিনি বলেন,” সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যা রহস্য উদঘাটিত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

 

এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুন্নবী বাবু, বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসন শিপলু, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি অর্পণ মাহমুদ, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ।

 

মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রুবেল হত্যার প্রকৃত কারণ ও ষড়যন্ত্রকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। মামলার তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট প্রদান করতে হবে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।

 

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি আবু মনি সাকলায়েন এলিন, সাংগাঠনিক সম্পাদক রাব্বি, দপ্তর সম্পাক আব্দুস সালাম, চ্যানেল ২৪ টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফ বিশ্বাস, দৈনিক জনবাণী’র কুষ্টিয়া প্রতিনিধি মাহফুজ হৃদয়, সিনিয়র সাংবাদিক খন্দকার সোহেল টানু, খবরওয়ালা নির্বাহী সম্পাদক আমিন হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর