সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সলঙ্গায় নৌকা তৈরির ধুম

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

 

মোঃ আখতার হোসেন হিরন :

 

বর্ষায় নদী পারাপারসহ চলাচলের একমাত্র বাহন নৌকা। খালবিল ও নদী তীরবর্তী মানুষের জন্য বর্ষাকালে অপরিহার্য হয়ে ওঠে নৌকা। শুধু চলাচল নয় পণ্য আনা-নেওয়াতেও নৌকা বেশ উপযোগী বাহন। তাই ভরা বর্ষায় নৌকা তৈরিসহ মেরামতের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন সলঙ্গা বাজারের নৌকার কারিগররা। এখন বাজারে বাজারে নৌকা তৈরির ধুম পড়েছে। কারিগররা কেউ নতুন নৌকা তৈরি করছেন আবার কেউ পুরোনো নৌকায় আলকাতরা মেখে জোড়াতালি দিয়ে মেরামত করে চলাচলের উপযোগী করে তুলছেন। বন্যায় অনেকেই শুধু নিজ পরিবারের লোকদের চলাচলের জন্য নৌকা তৈরি করছেন।

 

স্থানীয়রা জানান,গাড়ুদহ নদী বেষ্টিত সলঙ্গায় বর্ষাকালে বন্যা দেখা দেয়। বন্যার পানিতে অনেকেই জীবন-জীবিকার তাগিদে মাছ শিকার করেন। পণ্য পরিবহনে এ সময় নৌকা হয়ে ওঠে প্রধান বাহন। এক বিল থেকে অন্য বিলে চলাচল করা ছাড়াও খেয়া পারাপারের ক্ষেত্রে প্রধান বাহন হিসেবে কাজ করে নৌকা।

 

রকমভেদে ছোট নৌকা তৈরিতে খরচ পড়ে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এরই মধ্যে যমুনা ও গাড়ুদহ নদীতে পানি বেড়েছে। এজন্য নৌকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ব্যাপক হারে। সে জন্য নদী পারের মানুষ নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

 

নৌকা তৈরির সঙ্গে জড়িত বাসুদেবকোল গ্রামের আশা ফার্নিচারের মালিক জামাল হোসেন বলেন, ১০ হাত লম্বা একটি নৌকা তৈরি করে ১১ হাজার টাকায় বিক্রয় করি। গত বর্ষায় ৩০থেকে ৪০টি নৌকা তৈরি করেছিলাম। এবারও মোটামুটি অর্ডার পেয়েছি। এজন্য কারখানায় দিনরাত কাজ করতে হচ্ছে। ছোট নৌকা বেশির ভাগই গাড়ুদহ নদীসহ খালবিলে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। পাশাপাশি সলঙ্গা হাট থেকে উল্লাপাড়া বিল অঞ্চলের মানুষও নৌকা কিনে নিয়ে যায়।

 

নদী পারাপারসহ বিলাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা কৃষিপণ্য আনা-নেওয়ার জন্য বর্ষাকালে ব্যবহার করা হয়। নৌকা ছাড়া নদী ও বিলাঞ্চলের মানুষের চলাচল অসম্ভব। তাই এ অঞ্চলের মানুষের মাঝে এখন পুরোনো নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরির ধুম পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর