শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

শার্শায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আবুল হাসান জহিরের মতবিনিময়

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন এ আসনে বিএনপি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। মঙ্গলবার (২৪ জুন) বিকালে নাভারন বিএনপির অফিসে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

 

তিনি বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে এ আসনে আমরা ৬ জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলাম। সেখানে আমি এবং মফিকুল হাসান তৃপ্তি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম।দলের হাইকমান্ড মফিকুল হাসান তৃপ্তিকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছিলেন। দলের সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রতাহার করেছিলাম এবং ওই নির্বাচনে ভুমিকা পালন করেছিলাম।আমি ২০০৮ সাল থেকে দলের আন্দোলন সংগ্রামে শার্শার বিএনপির নেতৃত্ব দিয়ে আসছি। এর কারনে বহুবার হামলার স্বীকার হয়েছি,মার খেয়েছি।দলীয় প্রগ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আমি সামনে থেকে কর্মিদের আড়াল করেছি,রক্তাক্ত হয়েছি। আমি গত ১৭ বছরে নাশকতার ৪৬ টা মামলার আসামী হয়েছি বহুবার জেল খেটেছি। তার পর ও নেতাকর্মীদের ফেলে যায়নি।আমি আমার ৪৫ বছর রাজনৈতিক ক্যারিয়ারে দলের সাথে কখনো বেইমানি করি নাই, ভবিষ্যতেও করবো না। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি শার্শা ও বেনাপোলের মানুষের পাশে থেকে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবো।

 

 

তিনি আরো বলেন,এবারের জাতীয় নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রতাশী।যদি দল মনোনয়ন দেন এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমি জনগণের সেবা করতে চাই।

 

 

এসময় তিনি সাংবাদিকদের উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে জনগণ কাকে বিএনপির প্রার্থী হিসেবে শার্শায় চায় এগুলো তাদের নিউজে তুলে ধরার অনুরোধ জানান।

 

 

এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর