শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

Reporter Name / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে সেকান্তর আলম নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে   সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর দুইটার দিকে কমলনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সেকান্তর আলম কমলনগর উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা।

 

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোট বেলা থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের একজন কর্মী হয়ে কাজ করে যাচ্ছি। সকল আন্দোলন সংগ্রামে নিজে প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়েছি। বিএনপি করে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেক নেতা-কর্মী মামলায় জর্জরিত হয়েছে। নিজের টাকা খরচ করে সেসব নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা করেছি। জেলে থাকা নেতা-কর্মীদের পরিবারের পাশে থেকে সহযেগিতা করেছি। তবুও ধমে যায়নি।

 

 

তিনি বলেন, অনেক অসহায় নেতা-কর্মী প্রতিনিয়ত সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসে,আমি তাদেরকে আমার সাধ্যমতো সমস্যার সমাধানের চেষ্টা করি। একটি সুবিধাবাদী গ্রুপ ধান্ধাবাজি, চাঁদাবাজি করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাকে নিয়ে অপপ্রচার শুরু করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসময় তাঁর বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা পাবেনা বলে দৃঢ়তা প্রকাশ করেন এবং সাংবাদিক সহ সকল প্রশাসনিক সংস্থাকে তদন্ত করে সত্যতা বের করতে অনুরোধ করেন।

 

 

তিনি বলেন,ফ্যাসিস্ট হাসিনার পতনের পর হঠাৎ একটি গ্রুপ আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে যাচ্ছে। একের পর এক নাটক সাজিয়ে আমাকে বিএনপি থেকে দুরে সরিয়ে অবৈধ ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার মানক্ষুন্ন করা হচ্ছে।

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কর্মী মোঃ রুবেল, মোঃমিলন ও মোঃ জিহাদ প্রমুখ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর