শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ফুলবাড়িয়ায় ঈদ উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন -বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সাইফুল ইসলাম বাদল 

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

“এক হয়ে কাজ করি,মানব সেবায় জীবন গড়ি” এই প্রাদপাদ্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় “ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ঈদ উৎযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন- বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) সাইফুল ইসলাম বাদল। খেলাটি দর্শক বিনোদন ও যুব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনার এনে সুন্দর পরিবেশ গড়ার প্রত্যয়ে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।

 

রবিবার ( ৮ জুন) বিকালে ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে” ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের উদ্যোগে,বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদ ইসলাম, এমআরবি ফ্যাশন এর স্বত্বাধিকারী মামুনুর রশীদ বাবু,স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার শুভ ঋষি এর সহযোগিতায়, একতা শক্তি যুব সংঘের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ খান ও সদস্য বৃন্দের সার্বিক তত্বাবধানে, ঈদ- উল-আযহার দ্বিতীয় দিন এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ সাইফুল ইসলাম বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস, ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খায়রুল ইসলাম।

 

সংগঠনটি অরাজনৈতিক জনকল্যাণমুখী মানবিক সংঘটন হিসেবে শিক্ষক সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বৃত্তি প্রদান, বিতর্ক কুইজ,সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, দুস্তদের চিকিৎসা প্রদান,কম্বল বিতরণ, ত্রাণ কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় যুব সমাজকে আলোর পথে আনার জন্য খেলাধুলার এই প্রয়াস।

 

অবিবাহিত একাদশ বনাম বিবাহিতদের কে ১-০ গোলে পরাজিত করে।

প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ বিজয়ী ও রানার্স আপকে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, রানারআপ হিসেবে একটি ল্যাপটপ পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর