শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

 

 

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে মোহাম্মদ তানজিম(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

রোববার(৮ জুন) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া ব্রিকস নামের ইটভাটার পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশু তানজিম উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মীর পাড়ার মৌলানা কাইছারের প্রথম পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুর দাদা মো: জাহাঙ্গীর আলম।

তিনি জানান, আমার নাতিম তানজিম হেফজখানায় পড়ে, ঈদের ছুটিতে বাড়িতে এসে, দুপুরের পর থেকে সে অন্য বাচ্ছাদের সাথে ফুটবল খেলতে বের হয়, খেলার সময় বলটি ইটভাটার পুকুরে পড়ে যায় আমি জানতাম না, তাদেরকে পুকুর থেকে তুলে দিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে ঢুকে যাই, নামাজ শেষে বাড়িতে গেলে শুনি নাতিকে পাওয়া যাচ্ছিলনা, দৌড়ে সেই পুকুরে এসে জাল দিয়ে অনেক খোঁজাখুজির পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

শিশুর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।

 

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার পার্থ বলেন, রাত ৯:১৫ টার সময় পুকুরের পানিতে ডুবে যাওয়া একটা শিশুকে আনা হয়েছিল, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর