সান্তাহারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত
আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পোস্ট অফিস পাড়া মহল্লার রানিং রুম খেলার মাঠে সান্তাহার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১ মে (শুক্রবার) রাত সাড়ে ৮টায় সান্তাহার যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাঁচিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এহসান গুড্ডু, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক এস এম জুয়েল রানা, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সবুর সবুজ, যুবদল নেতা জানে আলী এবং পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।





