শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সান্তাহারে দোকান জায়গা সংক্রান্ত বিরোধে বিএনপি নেতা ছুরিকাঘাতে আহত

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেইট এলাকায় দোকানের জায়গা বৃদ্ধি সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন (৬৩) আহত হয়েছেন।

আহত ইকবাল হোসেন সান্তাহার ডাউল পট্টি এলাকার মৃত মুনসুর আলীর ছেলে। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মে) দুপুরে রেলগেইট চত্বরে সুইচ কেবিনের পাশে ইকবাল হোসেন তার কয়েকজন সহযোগীর সঙ্গে বসে ছিলেন। এ সময় রেলগেইট এলাকার পুরাতন নর্থ কেবিনের পশ্চিম পাশে একটি দোকানের জায়গা বৃদ্ধি নিয়ে দুই পক্ষের যুবকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে ইকবাল হোসেন সেখানে গেলে কথাকাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজনার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুড্ডু এহসান জানান, ইকবাল হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত এবং চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর