শনিবার, ০২ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বিএনপির সরকার — নবাবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

 

মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির সরকার জনগণের কল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. AZM Zahid Hossain। তিনি বলেন, কৃষি, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক নানামুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা হবে।

শনিবার (২ মে) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এবং সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্ত্তীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর