শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

লংগদুতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বৈত শিরোপা জিতল রাজনগর

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

সকাল থেকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নির্বাচিত বালক ও বালিকা দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে বালক বিভাগে কালাপাকুইজ্যা ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় মারিশ্যারচর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালিকা বিভাগেও একই ব্যবধানে (১-০) এপিবিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

ফাইনাল ম্যাচগুলোতে খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে উত্তেজনাপূর্ণ লড়াই, যা মাঠে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত উভয় বিভাগেই রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে দ্বৈত চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর