শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ওই বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বুধবার সকালে খৈচালা বিলে একটি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে নাঈমের মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, “সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর