সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

চৌহালীতে জেলেদের  মাঝে বকনা বাছুর বিতরণ

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

 

ইয়াহিয়া খান, চৌহালী সংবাদদাতা:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩২ জন জেলের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা কাঁঠাল বাগান চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই বাছুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মুজমদার এবং সঞ্চালনা করেন ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত রাখা এবং বিকল্প কর্মসংস্থানের জন্য প্রান্তিক জেলেদের এই সহায়তা দেওয়া হচ্ছে। সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি এম শাখাওয়াত হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, উপসহকারী প্রকৌশলী নাবিল আহমেদ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী জাল ও বৈদ্যুতিক শর্ক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর