শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

খেলাধুলায় মনোযোগী হলে শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আধুনিক যুগে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিশুদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের অপরাধ বা বিপথগামিতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এই ধরনের স্থানীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়াবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকার খেলাধুলার উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ চালু করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর