শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

অভয়নগরে যুবক অপহরণ ও নির্যাতন: থানায় অভিযোগ

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে পূর্ব বিরোধের জেরে এক যুবককে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মশরহাটি এলাকায় সরদার মিলন গেট সংলগ্ন স্থানে কর্মরত ছিলেন রাইসুল ইসলাম বাপ্পি (৩০)। গত ২৩ আগস্ট ২০২৬, বিকেল আনুমানিক ৫টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত সেখানে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং পরে জোরপূর্বক অপহরণ করে ধোপাদী এলাকার একটি বাড়িতে নিয়ে যায়।

সেখানে নিয়ে গিয়ে পুনরায় বেধড়ক মারধর করা হয়। এতে তার কোমরের হাড়, হাঁটু, পায়ের তালু, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাপ্পিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধের জেরে তাদের ক্ষতি করার চেষ্টা করে আসছিল এবং পরিকল্পিতভাবেই এ হামলা ও অপহরণের ঘটনা ঘটানো হয়েছে। অভিযোগে কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ঘটনার পর এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর