শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সোনারগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: শ্রমিক নিহত

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরীর প্রতাপের চর এলাকায় অবস্থিত ফ্রেশ সল্ট কোম্পানিতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মেহেদী হাসান সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনলোডের কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান মেহেদী হাসান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কুমার আচার্য্য জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর