শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মসজিদেও চোরের থাবা: গোপালগঞ্জে এক সপ্তাহে তিন সিলিং ফ্যান উধাও, ক্ষোভে ফুঁসছেন মুসল্লীরা

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মেডিকেল কলেজ রোডে অবস্থিত সিদ্দিকি আকবর মসজিদ—স্থানীয়ভাবে ‘মিন্টু মিয়ার মসজিদ’ নামে পরিচিত—এ একের পর এক চুরির ঘটনায় এলাকায় তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে তিনটি সিলিং ফ্যান চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মসজিদ থেকে প্রথম একটি সিলিং ফ্যান চুরি হয়। এরপর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৩ এপ্রিল দুপুর আনুমানিক ৩টার দিকে আরও দুটি ফ্যান উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে স্থানীয় কাউন্সিলর আল-আমিন ইসলামের বাসার সামনেই অবস্থিত এই মসজিদে, যা এলাকাবাসীর মধ্যে বিস্ময় আরও বাড়িয়ে দিয়েছে।

মুসুল্লীদের ধারণা, পরিকল্পিতভাবে চোরচক্র লোডশেডিংয়ের সময়কে টার্গেট করে এ চুরিগুলো সংঘটিত করেছে, যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা না পড়ে। ফলে পুরো ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

মসজিদের মুসল্লীরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একাধিক মুসল্লী বলেন, “আল্লাহর ঘরেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” এক প্রবীণ মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আল্লাহর ঘর থেকে ফ্যান চুরি করতে পারে, তারা কি মানুষ?”

এ ঘটনায় এলাকাবাসী ও মুসল্লীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

স্থানীয়দের মতে, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, সিসিটিভি নজরদারি নিশ্চিতকরণ এবং নিয়মিত তদারকি এখন সময়ের দাবি। অন্যথায় এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর