বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

হাম-রুবেলা টিকাদান ঘিরে সমন্বয় সভা গোপালগঞ্জ সদর উপজেলায় ২১ ইউনিয়নে চলবে ক্যাম্পেইন, লক্ষ্য ৩০ হাজারের বেশি শিশু

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য অফিসে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ব্যতীত) শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ কর্মসূচির মাধ্যমে মোট ৩০ হাজার ৩৪০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ডা. গায়ত্রী বিশ্বাস বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনতে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সাংবাদিক মোঃ আবিদ হাসান মুছা ও তানভীর ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সভায় প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা করা হয়। বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর