শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান  কমলনগরের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা: বর্ষার আগেই সংস্কারের দাবি সাংবাদিক লুৎফর রহমানএবং তার সহধর্মিণী  হজ্জ যাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট, সিরাজগঞ্জে ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ পার্বত্য মন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট এর আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক আলোকিত নিউজের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত অন্তত ১০ সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন

সাংবাদিক লুৎফর রহমানএবং তার সহধর্মিণী  হজ্জ যাত্রা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জয়পুরহাট জেলার কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক লুৎফর রহমান এবং তাঁর সহধর্মিণী। তাঁদের এই পবিত্র সফর উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক লুৎফর রহমান তাঁর আসন্ন হজ্জ যাত্রার কথা উল্লেখ করে আবেগঘন পরিবেশে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা স্বামী-স্ত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনার পথে রওনা হচ্ছি। এটি আমাদের দীর্ঘদিনের  স্বপ্ন ছিল । আমরা যেন হজ্জের সকল  নিয়ম-কানুন পালন করতে পারি, সেজন্য আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, “সফর চলাকালীন সময়ে আমাদের কোনো ভুলত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাদের হজ্জ কবুল করেন এবং নিরাপদ সফর নসিব করেন।

দোয়া মাহফিলে কালাই মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। মাহফিলে মোনাজাতের মাধ্যমে তাঁদের সুস্বাস্থ্য ও নিরাপদ হজ্জ যাত্রা কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর