শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল কাতারপ্রবাসীর

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক

​চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোলায়মান (৩৫) নামে এক কাতারপ্রবাসী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দিবাগত রাতে থানার নতুন ফিশারিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাতে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন সোলায়মান। পথিমধ্যে নতুন ফিশারিঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে তার বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. জাহেদ হোসেন জানান, “রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। সেখানে সোলায়মান নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।

“নিহত সোলায়মান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমছড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ বাড়ির মনিরুজ্জামানের ছোট ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।তিনি দীর্ঘ ১৮ বছর ধরে কাতারে কর্মরত ছিলেন। মাত্র দুই মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন।সোলায়মান বিবাহিত এবং দুই সন্তানের জনক। তার বড় ছেলে (১২) সপ্তম শ্রেণিতে এবং ছোট ছেলে (৬) দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

১৮ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফেরার মাত্র দুই মাসের মাথায় এই অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও বরুমছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর