শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

তাড়াশে ঈদ উপলক্ষে বৈদ্যনাথপুরে বর্ণাঢ্য আয়োজন

Reporter Name / ৭৫ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত “বৈদ্যনাথপুর ঈদ উৎসব–২০২৬”। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়।ঈদকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে শিশু, কিশোর, যুবক, প্রবীণ ও নারীদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। ছেলেদের জন্য দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, দৌড় প্রতিযোগিতা, মোরগযুদ্ধ ও বস্তা দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে নারীদের জন্য ছিল বিস্কুট দৌড়, রশি ঘুরানো, সুঁই-সুতা দৌড় ও মিউজিক চেয়ার প্রতিযোগিতা।এছাড়াও সকলের জন্য উন্মুক্ত ছিল ‘অংক দৌড়’ ও ‘হাঁস ধরা’র মতো ব্যতিক্রমধর্মী ইভেন্ট, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করে।উৎসবটি শুধুমাত্র খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি হয়ে ওঠে গ্রামবাসীর এক বৃহৎ সামাজিক মিলনমেলা। জন্মসূত্রে ও বিবাহসূত্রে বৈদ্যনাথপুরের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি সুসংগঠিত আয়োজক কমিটি গঠন করা হয়। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ আঃ সামাদ (মাস্টার) এবং সঞ্চালনায় ছিলেন দুলু সরকার। বিচারকমণ্ডলীতে ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।দিনব্যাপী উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ছিল এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।তারা আশা প্রকাশ করেন, বৈদ্যনাথপুর ঈদ উৎসব ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর