শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রমজানের বিদায়, খুশির ঈদ: রামগতি-কমলনগরের মিষ্টির দোকানে নির্ঘুম ব্যস্ততা ঈদকে সামনে রেখে দীঘিনালায় মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজের উপহার বিতরণ সিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক উপহার দিলেন এসএসসি ২০০১ব্যাচের বন্ধুরা সিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণ  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার নাড়ির টানে ঘরে ফেরা, জীবনের ঝুঁকি যখন উৎসবের চেয়ে ছোট কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার  ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক ও দেশবাসীকে বিএমইউজে’র শুভেচ্ছা বার্তা সুফিবাদ: আত্মার পরিশুদ্ধি, মানবতার বিকাশ ও আধুনিক বিশ্বের প্রাসঙ্গিকতা

ঈদকে সামনে রেখে দীঘিনালায় মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজের উপহার বিতরণ

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও এতিম পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ। এতে করে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় দীঘিনালায় সংগঠনটির নিজস্ব কার্যালয় থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনের পক্ষ থেকে ঈদের একদিন আগে উপজেলার বিভিন্ন এলাকার ৩২টি অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, নুডলস, পোলাও চাল, প্যাকেট দুধ, বাদাম, কিসমিস, তেল এবং একটি করে ব্রয়লার মুরগি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি ইদ্রিস আল আজিজি, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাচান আল মামুন, কোষাধ্যক্ষ রুহুল আমিন রাকিব, প্রচার সম্পাদক আতিকুল্লাহ ও সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি মুফতি ইদ্রিস আল আজিজি বলেন, মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। অসহায় ও এতিম পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই ঈদের আগে আমরা এই উপহার বিতরণ করেছি।

সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সমাজের সবাই একসাথে ভালো থাকুক। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।”

কোষাধ্যক্ষ রুহুল আমিন রাকিব বলেন, “এই সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর