শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
রমজানের বিদায়, খুশির ঈদ: রামগতি-কমলনগরের মিষ্টির দোকানে নির্ঘুম ব্যস্ততা ঈদকে সামনে রেখে দীঘিনালায় মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজের উপহার বিতরণ সিংড়ায় এতিম শিশুদের ঈদের পোশাক উপহার দিলেন এসএসসি ২০০১ব্যাচের বন্ধুরা সিংড়ায় দাউদার মাহমুদের ঈদসামগ্রী বিতরণ  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন —– মনিরা বিশ্বাস রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার নাড়ির টানে ঘরে ফেরা, জীবনের ঝুঁকি যখন উৎসবের চেয়ে ছোট কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের লাশ উদ্ধার  ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক ও দেশবাসীকে বিএমইউজে’র শুভেচ্ছা বার্তা সুফিবাদ: আত্মার পরিশুদ্ধি, মানবতার বিকাশ ও আধুনিক বিশ্বের প্রাসঙ্গিকতা

রাণীশংকৈলে সকলকে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাণীশংকৈলসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক এম এ আর বকুল মজুমদার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে যে ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণ অর্জিত হয়, ঈদ সেই সাধনারই আনন্দঘন বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে সকল মানুষ এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে, যা সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।

এম এ আর বকুল মজুমদার বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে আমাদের উচিত সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলে তবেই ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে। তিনি সকলকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান সময়ে জাতীয় জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে এম এ আর বকুল মজুমদার দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে রাণীশংকৈলবাসীসহ দেশের সকল মুসলমানের ঈদ আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর