সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট বাজারে ভয়াবহ আগুন 

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর  (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ অক্টোবর ) বিকেল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ল্যাপ তোসখের দোকান,

পাইকারি ইলেকট্রিক সামগ্রীর দোকান,ওষুধের ফার্মেসি,

সিএনজি মেকানিকের দোকান, সেলুন দোকান ও চা দোকান রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির শিকার দোকান মালিকদের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের শিকার ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে প্রকল্প কর্মকর্তাকে বলা হয়েছে, তালিকা মোতাবেক বরাদ্দ পেলে সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর