শিরোনাম
নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কাগজ ডেক্স:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’-এ প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’।

শিশু-কিশোরদের উপযোগী করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও ভাবধারাকে তুলে ধরতেই বইটি লেখা হয়েছে। ইতোমধ্যে বইটির প্রচ্ছদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। বইটি প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা বইপত্র প্রকাশন। এর প্রকাশক মাহবুবুর রহমান বাবু।

কথাসাহিত্য ও শিশুসাহিত্য—দুই ক্ষেত্রেই লেখালেখি করে পাঠকমহলে পরিচিতি অর্জন করেছেন শাম্মী তুলতুল। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি ভারতেও তাঁর সাহিত্যকর্ম পাঠকমহলে পরিচিতি পেয়েছে।

চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি দেশ-বিদেশে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

নতুন বই প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমের কাজ। আর শিশুদের জন্য বই লিখতে হলে বিষয়বস্তু উপস্থাপনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও যত্নশীল হতে হয়। নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই প্রকাশিত হতে যাচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে ‘নজরুল বর্ষ ২০২৬’-এ বইটি পাঠকের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন। আশা করি, ‘ছোটদের নজরুল’ শিশু-কিশোরদের পাশাপাশি নজরুলপ্রেমী পাঠকদের কাছেও ভালো লাগবে।”

নজরুলের জীবন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রয়াস হিসেবে বইটি পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 September 2026

নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’

www.dainikkagoj.com
17 September 2026

নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’

www.dainikkagoj.com