শিরোনাম
সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ কমলনগরে সামাজিক বনায়নের গাছ হরিলুটের অভিযোগ, সুফলভোগীরা বঞ্চিত তাড়াশে দুঃস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ লংগদুতে হিল ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত লংগদুতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ গফরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে ৫ শতাধিক পরিবার ও সড়ক সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ব্যবসায়ীদের দাবি, ক্ষতি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা; ফায়ার সার্ভিস বলছে ৮০ লাখ সিংড়ায় সার নিয়ে অনিয়মে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ২৬১ বস্তা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, জুয়া আইনের মামলার আসামি ও ডাকাতি মামলার আসামিসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ৯ জন মাদকসেবী, ৯ জন জুয়া আইনে এবং একজন ডাকাতি মামলার আসামি রয়েছেন।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তাররা হলেন—রাজিব সমাদ্দার (৩৮), কাউসার মোল্লা (২৩), রাশেদ (২২), সাহারুল ইসলাম (২৮), শাওন (২০), মো. শফিকুল ইসলাম (৪৯), মো. সুমন ইসলাম (২৩), মোফাজ্জল (৩৮) ও তরিকুল ইসলাম (৫৫)।

জুয়া আইনে গ্রেপ্তার করা হয়েছে আমিরুল ইসলাম (৪৭), মো. সোহেল (৪৫), মো. শাহানুর (৩২), নুরুজ্জামান (৫০), মো. শাকিল (২৫), খোরশেদ আলী (৩৫), আতিকুর (৩০), আজাদুল ইসলাম (৩০) ও মো. আতোয়ার ইসলামকে (২৭)।

এ ছাড়া ডাকাতি মামলার আসামি মামুন (৩৬)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোনারগাঁয়ের ঝাউচর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 September 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

www.dainikkagoj.com
10 September 2026

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

www.dainikkagoj.com