শিরোনাম
সিংড়ায় সার নিয়ে অনিয়মে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ২৬১ বস্তা সোনারগাঁওয়ে খেলনা পিস্তলসহ চারজন আটক সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেলের ময়মনসিংহে ৪০২১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বজ্রপাতের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের প্রধান গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসভবনের গেটের সামনে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, বাসভবনের গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 September 2026

সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে

www.dainikkagoj.com
09 September 2026

সিরাজগঞ্জে বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর বাসভবনে আগুন ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে

www.dainikkagoj.com