শিরোনাম
সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেলের ময়মনসিংহে ৪০২১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কমবে বেকারত্ব: ঘাটাইলে এনায়েত করীমের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন: গ্রেপ্তার ৩ ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. রোহান উদ্দিন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত হামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের মৃত ফরিদুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের একটি বিষয় নিয়ে মীমাংসার সময় কেরানিহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছৈয়াদাবাদ কাজিরখীল এলাকার ওসমানের ছেলে রোহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে হামিম নামে এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 September 2026

সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১

www.dainikkagoj.com
09 September 2026

সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১

www.dainikkagoj.com