শিরোনাম
সাতকানিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১ মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত, অভিযুক্ত আটক কুড়িয়ে পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেলের ময়মনসিংহে ৪০২১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কমবে বেকারত্ব: ঘাটাইলে এনায়েত করীমের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন: গ্রেপ্তার ৩ ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারের মেয়ে এলিজা রহমান অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। একই সভায় কাউন্সিলর ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে তারা নতুন মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন।

এলিজা রহমান দর্শনা পুরাতন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আজাদুল ইসলাম আজাদের ছোট মেয়ে। তাঁর এই অর্জন বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির পাশাপাশি নিজ এলাকা দর্শনার মানুষের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ নেতৃত্বের পর্যায়ে একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারীর উঠে আসাকে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা রহমান। একই ওয়ার্ড থেকে নির্বাচিত অপর দুই কাউন্সিলর হলেন ভিন্স ফেরেরি ও ড. আবহা সুরি। ক্যামডেন কাউন্সিলের নর্থ, সেন্ট্রাল ও সাউথ—এই তিনটি ওয়ার্ডে মোট নয়জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার আগে কাউন্সিলর হিসেবে ক্যামডেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানীয় বিষয়ে কাজ করে আসছিলেন এলিজা রহমান। পাশাপাশি বহুসাংস্কৃতিক সমাজ ও অভিবাসী কমিউনিটির সঙ্গেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।

তিনি Multilingual Community and Culture Inc.-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি সিডনির সামাজিক বৈচিত্র্য উদযাপন এবং অভিবাসী জনগোষ্ঠীকে সহায়তায় কাজ করে থাকে।

এলিজা রহমান বাংলাদেশি হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সেতুবন্ধন আরও শক্তিশালী করা এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার প্রত্যয়ের কথা জানিয়েছেন।

অন্যদিকে, নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন কাউন্সিলর ভিন্স ফেরেরি। তিনিও ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন।

নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নেতৃত্বে ক্যামডেনের দ্রুত বর্ধনশীল স্থানীয় সরকার এলাকার উন্নয়ন, অবকাঠামো, কমিউনিটি সেবা, পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কাউন্সিলের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

এলিজা রহমানের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এবং তাঁর নিজ এলাকা দর্শনায় আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই তাঁর এই অর্জনকে অস্ট্রেলিয়ার মূলধারার স্থানীয় সরকার ও জনসেবায় বাংলাদেশি নারীদের অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।

বাংলাদেশি কমিউনিটির প্রত্যাশা, নতুন দায়িত্বে এলিজা রহমান তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠার মাধ্যমে ক্যামডেনের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কমিউনিটির সঙ্গে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজের সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 September 2026

দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

www.dainikkagoj.com
08 September 2026

দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

www.dainikkagoj.com